1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অগ্নিকাণ্ডে গার্মেন্টসের দোকানের মালামাল পুড়ে নিঃস্ব ব্যবসায়ি | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

অগ্নিকাণ্ডে গার্মেন্টসের দোকানের মালামাল পুড়ে নিঃস্ব ব্যবসায়ি

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২০১ জন দেখেছেন

কুড়িগ্রামের রৌমারীতে অগ্নিকাণ্ডে (তৈরি পোশাক) গার্মেন্টসের দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে ৩০ লাখ টাকা। গত রবিবার মধ্যরাত সাড়ে ৩টার দিকে ভোরে উপজেলা চরশৌলমারী ইউনিয়নের মিয়ারচরের শিমুলতলী বাজারে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। সোমবার বিকেলে সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, রোববার মধ্যরাত সাড়ে ৩টার দিকে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের মিয়ারচরের শিমুলতলী বাজারের আয়নাল হকের গার্মেন্টসের দোকানে হঠাৎ দেখেন আগুনের লেগেছে।

মুহুর্তের মধ্যেই আগুন দোকান জুড়ে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দল পৌঁছানোর আগেই দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত আরাফা স্টোরের মালিক আয়নাল হক বলেন, ঘর ভাড়া নিয়ে (তৈরি পোশাক) গার্মেন্টসের দোকান করে আসছিলাম। কিন্তু রোববার মধ্যরাত সাড়ে তিনটার দিকে কে বা কারা শত্রুতা করে আগুন লাগিয়ে দিয়েছে দোকানে। আর সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার ক্ষতি হয়েছে ৩০ লাখ টাকা। তিনি আরও বলেন, এই দোকানই ছিল আমার একমাত্র আয়ের উৎস। সব টাকা এখানে বিনিয়োগ করেছিলাম। আগুনে দোকানঘরসহ পুড়ে ছাই হয়ে গেছে সব মালামাল।

আমি এখন নিঃস্ব। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হিসেবে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তিনি। রৌমারীর কর্তিমারী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাজাদা বলেন, ভোর ৪টার দিকে রংপুর কন্ট্রোল রুম থেকে আগুন লাগার খবর আসে। তাৎক্ষণিক স্থানীয় লোকজনের সঙ্গে যোগাযোগ করলে তারা জানিয়ে দেন আপনাদের আর আসতে হবে, না আগুন নিভে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )