


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম ২৫০ জন শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজিবি সব সময় দুর্যোগ মোকাবিলায় অসহায় ও বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে আসছে। সাম্প্রতিক সময়ে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় নিম্নআয়ের মানুষজন প্রচণ্ড কষ্টে দিন কাটাচ্ছে। বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ৫৬ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝেও ধারাবাহিকভাবে কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে। বিজিবি সদা সর্বদা সীমান্তবর্তী দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, পিবিজিএমএস-এর জুনিয়র কর্মকর্তা, বিভিন্ন পদবীর বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা শীতকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।