1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দায়িত্বশীলের ভূমিকায় খানসামার সহকারী কমিশনার  | দৈনিক সকালের বাণী
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

দায়িত্বশীলের ভূমিকায় খানসামার সহকারী কমিশনার 

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২২৬ জন দেখেছেন

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন খানসামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে দিনাজপুর শহরের নুরজাহান কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে তিনি পাঁচজন পরীক্ষার্থীকে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে আটক করেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত আটক পরীক্ষার্থীদের নাম-পরিচয় জানা যায়নি। প্রশাসন জানিয়েছে, তাদের বিষয়টি যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে।

 

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শনের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস পরীক্ষার্থীদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় নিয়ম ভঙ্গের চেষ্টা ধরা পড়ে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সব কেন্দ্রেই নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কেউ অনিয়মের আশ্রয় নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। উল্লেখ্য, দিনাজপুর জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলেও প্রশাসনের কঠোর তৎপরতায় এ পর্যন্ত ডিভাইসসহ মোট ১৬ জনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )