1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
শহীদ মোস্তাক আহমেদের কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর রহমান | দৈনিক সকালের বাণী
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শহীদ মোস্তাক আহমেদের কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর রহমান

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৯৬ জন দেখেছেন

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ মো. মোস্তাক আহমেদের কবর জিয়ারত ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার সিলেটের গৌরীপুর টুকেরবাজারে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন– স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এবং সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

এছাড়া জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, বিসিআইসি-এর চেয়ারম্যান মো. ফজলুর রহমান, এলজিইডির প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফাসহ জেলা প্রশাসন ও শহীদ পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

কবর জিয়ারতের আগে উপদেষ্টা আদিলুর রহমান খান সিলেট শহরে স্থাপিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )