1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডোমারে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ অভিযান | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

ডোমারে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ অভিযান

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৬৪ জন দেখেছেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারী) দুপুরের দিকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চলাকালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে স্থাপিত বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন স্থানে উপস্থিত স্থানীয় জনগণকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গণভোট সম্পর্কে অবহিত করা হয় এবং ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় জনগণকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন, আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ বলেন, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )