1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সুন্দরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৮৮ জন দেখেছেন
নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মো. কাবিল হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সুন্দরগঞ্জ–গাইবান্ধা আঞ্চলিক সড়কের সুন্দরগঞ্জ পৌরসভার গাজীরকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. কাবিল হোসেন সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী গ্রামের মৃত নজির হোসেনের ছেলে। এ ঘটনায় নিহত কাবিল হোসেনের ছোট ভাই মোটরসাইকেল চালক মো. হাতেম আলী (৩৫) গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় বেপরোয়া গতিতে মাটি বোঝাই একটি ট্রাক্টর সুন্দরগঞ্জ পৌরসভার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা গাইবান্ধাগামী মোটরসাইকেলের সঙ্গে ট্রাক্টরটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী ও চালক গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী মো. কাবিল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত মো. হাতেম আলী বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন,
“ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক আইনে মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )