


নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন বলেছেন, “তুহিন ভাই এমপি না হলে নীলফামারী একশ বছর পিছিয়ে যাবে।”
বলেন, নীলফামারীর সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য তুহিন ভাইয়ের বিকল্প নেই।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের স্টাফ কোর্য়াটার এলাকায় গ্রুপের পরিবহণ বিভাগে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা একথা বলেন তিনি।
লেলিন আরো বলেন, নীলফামারীর উন্নয়নে দূরদর্শী, সৎ ও কর্মঠ নেতৃত্ব অপরিহার্য। তুহিন ভাই দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন এবং তার নেতৃত্বেই শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়ন সম্ভব।
নীলফামারীকে পিছিয়ে পড়া জেলা থেকে উন্নত জেলায় রূপান্তর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এরআগে ঢাকা থেকে নীলফামারী পৌঁছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্নজন।
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতারা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।