1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বীরগঞ্জে পিকআপ ভ্যান-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত- ১ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

বীরগঞ্জে পিকআপ ভ্যান-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত- ১

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২১২ জন দেখেছেন
দিনাজপুরের  বীরগঞ্জে পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোঃ আজিজুল ইসলাম (৫৬) ইসলাম নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
মোঃ আজিজুল ইসলাম উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাহাদুরহাট বৈরবাড়ী গ্রামের মৃত দেবারু মোহাম্মদের ছেলে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের কৈকুড়ি ব্র্যাক অফিস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বীরগঞ্জ উপজেলা সদর হতে গোলাগঞ্জ বাজার যাওয়ার পথে একটি পিকআপ ভ্যানের সাথে বিপরীতমুখী একটি যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত মোঃ আজিজুল ইসলামকে মৃত ঘোষনা করেন।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোতারেমা ফাতেমা জানান, দুর্ঘটনার পর মোট আটজন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের ভাতিজা ফিরেজুল ইসলাম জানান, মোঃ আজিজুল ইসলাম সকালে আনসার ভিডিপির প্রশিক্ষণ নিতে ইজিবাইকে করে বীরগঞ্জ সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )