1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পে-স্কেল ঘোষণার দাবিতে নীলফামারীতে প্রতিকি অনশন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

পে-স্কেল ঘোষণার দাবিতে নীলফামারীতে প্রতিকি অনশন

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৪১ জন দেখেছেন
নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নীলফামারীতে তিন ঘন্টা ব্যাপী প্রতিকি অনশন কর্মসুচি হয়েছে বাংলাদেশ সরকারী কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জেলা শাখার ব্যানারে।
শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত জেলা শহরের জুলাই স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসুচিতে ১১-২০ গ্রেডের সরকারী চাকুরীজীবীরা অংশ নেন।
১১-২০ গ্রেড সরকারী চাকুরীজীবী ফোরাম জেলা শাখার  সভাপতি রাশেদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রতিকি অনশন কর্মসুচি চলাকালে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান ও কেন্দ্রীয় সদস্য মনিরুজ্জামান মনির।
বক্তারা উল্লেখ করেন, সরকারী কর্মচারীরা যে পরিমান বেতন পান তা দিয়ে সংসার চালানো হিমশিম হয়ে গেছে। বাজার মুল্যের সাথে বেতন কাঠামো অসামঞ্জস্য। আমরা টিকতে পারছি না।
বলা হয় ১২টি গ্রেডে নুন্যতম বেতন ৩৫হাজার টাকা নির্ধারণ করে দ্রুত সময়ের মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে এবং পহেলা জানুয়ারী থেকে তা কার্যকর করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসুচি পালন করবে সারাদেশের সরকারী চাকুরীজীবীরা।
১১-২০ গ্রেড সরকারী চাকুরীজীবী ফোরাম জেলা শাখার  সভাপতি রাশেদুজ্জামান চৌধুরী জানান, সারাদেশে একযোগে শুক্রবার এই কর্মসুচি পালিত হয়েছে। সরকার যদি আমাদের দাবী বাস্তবায়ন না করে তাহলে কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )