


নীলফামারী সদরে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সহযোগীতায় ফ্রি-মেডিক্যাল ক্যাম্প শুরু হয়েছে। শনিবার ইটাখোলা, পঞ্চপুকুর ও চড়াইখোলা ইউনিয়নে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুভব ফাউন্ডেশনের আয়োজনে এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) এর তত্বাবধানে বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাম্পগুলোতে নেতৃত্ব দেন। অনুভব ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক নুরে আলম সিদ্দিকী জানান, ইটাখোলা ইউনিয়নের বাদিয়ার মোড়, পঞ্চপুকুর ইউনিয়নের মিলের বাজার ও চড়াইখোলা ইউনিয়নের নগর দারোয়ানী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।