1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীকে উন্নত নীলফামারী গড়তে চাই-তুহিন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

নীলফামারীকে উন্নত নীলফামারী গড়তে চাই-তুহিন

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৮০ জন দেখেছেন

ধারাবাহিক কর্মসুচির অংশ হিসেবে রবিবার দুপুরে (১৮জানুয়ারী) বেসরকারী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন, গ্রাম পুলিশ ও মৎস্যজীবী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নীলফামারী-০২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

জেলা শহরের স্টাফ কোয়ার্টার সংলগ্ন নীলসাগর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পরিবহন বিভাগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেসরকারী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি আইনুল হক।
মুখ্য আলোচক হিসেবে ছিলেন শিল্প উন্নয়ন প্রতিষ্ঠান নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন।

বেসরকারী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মোস্তফা ও মৎস্যজীবী সমিতির সভাপতি বদারু রায় বক্তব্য দেন। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, সদর উপজেলা জাসাসের সভাপতি আওরঙ্গজেব সুজন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন এ সময়।

সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, আমরা নীলফামারীকে অনেকদুর নিয়ে যেতে চাই। অগ্রসর জেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এজন্য আপনাদের বিশেষ সহযোগীতা প্রয়োজন। বলেন, নীলফামারীকে উন্নত নীলফামারী গড়তে আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে।
প্রসঙ্গত নীলফামারীর উন্নয়নে উন্নয়ন মঞ্চের ব্যানারে গেল কয়েকদিন ধরে সদরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )