1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সুন্দরগঞ্জে দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ জন দেখেছেন

জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকার প্রকাশনার ৫১ বছর পূর্তি উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২ টার দিকে সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেসক্লাব কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক সংগ্রাম পত্রিকার সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. খিজির উদ্দিন।

দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. রেজাউল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. বদরুল আমিন। আলোচনা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )