1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে শান্তি শৃঙ্খলা উন্নয়নে সভা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

নীলফামারীতে শান্তি শৃঙ্খলা উন্নয়নে সভা

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২৬৪ জন দেখেছেন

শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মুলক আলোচনা সভা সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা যুব ভবনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

দফতরটির উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) হাসান আলীর সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন দফতরের কম্পিউটার বিভাগের প্রশিক্ষক নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা যুব কার্যালয়ের ডেপুটি কো-অর্ডিনেটর মাহমুদ আলম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন ও নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, সমাজ পরিবর্তনে যুবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুবরা এগিয়ে এলে অন্যায় অসঙ্গতি দূর করা সম্ভব। শান্তি শৃঙ্খলা রক্ষায়ও যুবকদের এগিয়ে আসতে হবে। এরআগে তারুণ্যের উৎসব ঘিরে বনার্ঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এতে নেতৃত্ব দেন। যুব বিভাগের কর্মকর্তা ছাড়াও যুব সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )