1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সুন্দরগঞ্জে ট্রাকের সাথে ভটভটির ধাক্কায় ব্যবসায়ী নিহত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে ট্রাকের সাথে ভটভটির ধাক্কায় ব্যবসায়ী নিহত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৪৯ জন দেখেছেন
নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জে দ্রুতগতির একটি মালবাহী ট্রাকের ধাক্কায় গরু বোঝাই ভটভটি উল্টে আনোয়ার হোসেন (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন ভটভটির চালক ও দুটি গরু। মঙ্গলবার দুপুর ২ টার দিকে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের সোনারায় ইউনিয়নের বৈদ্যনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত আনোয়ার হোসেন উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোনারায় ইউনিয়নের ছাইতানতলা বাজার এলাকা থেকে দুটি গরু ভটভটিতে তুলে তারা সুন্দরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বৈদ্যনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মালবোঝাই ট্রাক ভটভটিটিকে ধাক্কা দেয়। এতে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় ভটভটিতে থাকা আনোয়ার হোসেন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।
সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু ইকবাল পাশা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সড়ক আইনে মামলা করা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )