বুধবার (২২ জানুয়ারি) রাতে নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্যসচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আপনারা অবগত আছেন যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোটগতভাবে অংশগ্রহণ করছে। আপনারা আরও অবগত আছেন যে, আপনাদের নির্বাচনি এলাকা সংসদীয় আসন নীলফামারী–০১ (ডোমার–ডিমলা) আসনে জোট প্রার্থী হিসেবে জনাব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী সাহেব খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। বর্তমান সময়ে দেশ ও জোটের স্বার্থে সব কিছুর ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি। অতএব, এই পত্রের মাধ্যমে আপনাদের জোট প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ প্রদান করা হলো।’
উল্লেখ্য, এ আসনে খালেদা জিয়ার ভাগনে ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন না দেওয়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নেন খালেদা জিয়ার ভগ্নিপতি ও ইঞ্জিনিয়ার তুহিনের বাবা অধ্যাপক রফিকুল ইসলাম। তবে তিনি গতকাল তার মনোনয়ন প্রত্যাহার করে নেন।