1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হ্যাঁ এর পক্ষে গণভোট দিয়ে আবু সাঈদসহ জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে উপদেষ্টা-আদিলুর রহমান খান | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

হ্যাঁ এর পক্ষে গণভোট দিয়ে আবু সাঈদসহ জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে উপদেষ্টা-আদিলুর রহমান খান

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ২৩৪ জন দেখেছেন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায়, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আবু সাঈদ এবং শহীদদের কারণে বাংলাদেশ মুক্ত হয়েছে। সে কারণে আজকে জুলাই সনদ তৈরি হয়েছে।

 

জুলাই সনদের জন্যই ১২ তারিখ গণভোট, এরকম গণভোট শত বছরে একবার, দুইবার হয়। বাংলাদেশে জুলাই সনদের পক্ষে হ্যাঁ এর পক্ষে গণভোট দিয়ে আবু সাঈদসহ জুলাই শহীদদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে।

 

এছাড়াও বাংলাদেশে গত তিনটি নির্বাচনে ভোট হয় নাই। এবার মানুষ যেন উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারে, এটিই আমাদের আকাক্সক্ষা। শুক্রবার বিকেলে পীরগঞ্জ বাবনপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ, বেরোবি শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। কবর জিয়ারত শেষে আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন তিনি।

 

পরে উপজেলায় এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন আরসিআইপি প্রকল্পের আওতায় শানেরহাট জিসি-রহমতপুর জিসি সড়কের কাজ পরিদর্শণ করেন। এর আগে উপদেষ্টা সকালে রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক প্রদান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্যেই সরকার গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চাচ্ছেন। তবে যারা পরাজিত শক্তি, যারা ফ্যাসিবাদের সহযোগী, গণমানুষের প্রতিপক্ষ একমাত্র তারাই ‘না ভোট চাচ্ছে।

উপদেষ্টা আদিলুর রহমান খান আরো বলেন, ছাত্র-জনতার অনেক রক্ত ও ত্যাগের মধ্য দিয়ে গণঅভুত্থ্যানে ফ্যাসিস্ট সরকার পরাজিত হয়েছে। সেই গণঅভুত্থ্যানের মাধ্যমে এই সরকার এসেছে। জুলাই সনদ বাস্তবায়নে সরকার গণভোটের আয়োজন করেছেন।

 

এদেশের মানুষ ‘হ্যাঁ ভোটের পক্ষে। যারা ফ্যাসিবাদের সহযোগী, যারা গণমানুষের প্রতিপক্ষ তারাই অন্য কিছু চিন্তা করবে। কিন্তু বাংলাদেশের জনগণ, জনতার কাফেলা, জনতার জোয়ার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে। আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে এবং ব্যাপকভাবে গণভোটের পক্ষে বাংলাদেশের জনসাধারণ জুলাই সনদের পক্ষে শহীদদের আত্মত্যাগকে সামনে রেখে সম্মতি দেবেন।

 

তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন।এসময় তিনি বাংলাদেশের মানুষকে ‘হ্যাঁ ভোটের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান। স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক শেষে তিনি ১০টায় রংপুরের আরডিএ ও তাজহাট জমিদার বাড়ি পরিদর্শণ করেন। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। এছাড়াও উপদেষ্টা মিঠাপুকুরে এলজিইডির সড়ক পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )