1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডোমারে টাকার অভাবে চিকিৎসা বন্ধ শিশু তামিমের | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

ডোমারে টাকার অভাবে চিকিৎসা বন্ধ শিশু তামিমের

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ জন দেখেছেন

নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি (নাউয়া পাড়া) এলাকার অসহায় দরিদ্র পরিবারের সাত বছরের শিশু তামিম ইসলাম আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। টাকার অভাবে তার প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না বাবা-মা। কিছুদিন আগে ভাত খেতে গেলে তামিমের প্রচণ্ড কষ্ট হতো এবং গলায় ব্যথা অনুভূত হয়।

পরে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তার গলায় প্রথমে টনসিল ধরা পড়ে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই টনসিল এখন ভয়ংকরভাবে টিউমারে রূপ নিয়েছে। পরবর্তীতে তাকে রংপুরে নিয়ে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে দেখানো হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা দ্রুত অপারেশনের মাধ্যমে চিকিৎসা করার পরামর্শ দেন।

চিকিৎসকদের মতে, দেরি হলে শিশুটির জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। এই অপারেশনের জন্য আনুমানিক ১ লাখ টাকা প্রয়োজন।
কিন্তু তামিমের বাবা আব্দুল মোতালেব একজন পেটেল ভ্যান চালক। অতি সীমিত দিনমজুরির আয়ে স্ত্রী ও তিন সন্তানসহ পাঁচ সদস্যের সংসার কোনোরকমে চালিয়ে যাচ্ছেন তিনি। তামিমের মা হুসনেআরা একজন গৃহিণী এবং তিনি বুদ্ধি প্রতিবন্ধী। অতি সীমিত আয়ের এই পরিবারটির পক্ষে এত বিপুল অঙ্কের টাকা জোগাড় করা একেবারেই অসম্ভব।

একমাত্র সন্তানকে বাঁচাতে এখন সমাজের দয়ার ওপর ভরসা করে দিন কাটাচ্ছেন বাবা-মা। ছেলের চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন তারা। চোখের পানি আর বুকভরা অসহায়ত্ব নিয়ে সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তারা। আর্থিক সহায়তার জন্য যোগাযোগ নম্বর: বিকাশ/নগদ (পার্সোনাল): ০১৩০০১৪৭৫৬০।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )