1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কিশোরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জাপা প্রার্থীর মতবিনিময় | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জাপা প্রার্থীর মতবিনিময়

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ জন দেখেছেন
বিশিষ্ট শিল্পপতি ও সাবেক সংসদ সদস্য নীলফামারী-৪ (কিশোরগঞ্জে-সৈয়দপুর) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার বিকাল ৩টায় কিশোরগঞ্জের ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি পতিত সরকারের সময় স্বতন্ত্র এমপি হিসাবে ৬মাসে উপজেলার ৯টি ইউনিয়নে রাস্তাঘাটের যে উন্নয়ন করেছেন তার চিত্র তুলে ধরেন। যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ, কৃর্ষি ও কারিগরি ইনিস্টিটিউট প্রতিষ্ঠা, বুল্লাই ও চাড়ালকাটা নদীর ভাঙ্গণরোধে বাঁধ নির্মাণসহ কিশোরগঞ্জের মানুষের জীবনমান উন্নয়নে তাঁর ভাবনা প্রকাশ করেন। এছাড়া বেকার সমস্যা সমাধানে তিনি কিশোরগঞ্জে জুটমিল, কোল্ডষ্টোরেজ ও গার্মেন্টস শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারী রশিদুল ইসলাম, লাঙ্গল প্রতীকের সদর ইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবু, জাপা নেতা রেজাউল আলম স্বপন ও সৈয়দপুর পৌরসভা জাতীয় পার্টির সেক্রেটারাী আলতাব হোসেন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )