1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় বিএনপি’র আহবায়ক কমিটি গঠন | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

কাউনিয়ায় বিএনপি’র আহবায়ক কমিটি গঠন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৭ জন দেখেছেন
বিএনপি’র আহবায়ক কমিটি

রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এমদাদুল হক ভরসা ও সদস্য সচিব এ্যাডঃ মোজাহারুল আলম বাবলু স্বাক্ষরিত দলীয় প্যাডে গতকাল রবিবার রাতে বালাপাড়া ইউনিয়ন বিএনপির ৫৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে অনুমোদন দেওয়া হয়।

৫নং বালাপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটিতে শাহাজাহান মিয়া কে আহবায়ক, মোজাম্মেল হক কে সিনিয়র যুগ্ন আহবায়ক এবং আহমদ আলী কে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে যুগ্ন আহবায়করা হলেন মাহাবুর আলম, শাহাজান আলী, মতিয়ার রহমান, শাহ আলম ব্যাপারী, ইয়াকুব আলী, মোখলেছুর রহমান, শাহিনুর আলম, মানিক সরকার, আব্দুল হামিদ, সোহেল রানা, রাশেদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )