


টাকা খেয়ে যারা দুইশো ভোটকে বাইশো বানিয়েছিলেন তাদেরকেই আবারও প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মো. মাজেদুর রহমান সরকার। গতকাল বৃহস্পতিবার সন্ধা ৭ টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা জামায়াতের নায়েবে আমীর মাজেদুর রহমান বলেন, আমাদের কানে আসতেছে এবং ইতোমধ্যে আমরা লক্ষ্য করেছি। বিগত ১৪, ১৮ ও ২৪ সালে যারা ভোট নিয়েছিলেন তাদেরকেই আবারও প্রিজাইডিং অফিসার পদে নিয়োগ দেয়া হয়েছে।
যারা টাকা খেয়ে দুইশো ভোটকে বানিয়েছিলেন বাইশো, আর বাইশো ভোটকে বানিয়েছিলেন দুইশো। উদাহরণ দিতে গিয়ে মাজেদুর রহমান ২০১৮ সালে উপজেলার তারাপুর ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের কথা তুলে ধরে বলেন, আমি পেয়েছিলাম বাইশো ভোট। আর লাঙ্গল মার্কা পেয়েছিলো দুইশো ভোট। ফলাফল প্রকাশের সময় আমার নামে দুইশো আর লাঙ্গল মার্কায় ভোট দেখানো হয়েছে বাইশো ভোট। এ রকম নির্বাচন জনগণ আর চায় না। আর যদি আবারও ওই ধরনের নির্বাচনের চিন্তা ভাবনা করে সেই সকল প্লিজাইডিং দিয়ে থাকেন তাহলে হুশিয়ার হয়ে যান। জনগণ আপনাদের ছাড়বে না। ঘ্রাউ করবে আপনাদের বলে হুশিয়ারি দেন ইউএনও ও ডিসিকে।
মাজেদুর রহমান আরও বলেন, এবারে বিজয় আমাদের সুনিশ্চিত ইন্শ আল্লাহ। কেউ ঠেকাতে পারবে না। আর যদি নির্বাচিত না হই, তাহলে ধরে নিতে হবে এবারেও সুষ্ঠু নির্বাচন হয়নি। সবাইকে সজাগ থাকার নির্দেশ দেন এবং খোঁজ নিতে বলেন কোন কোন ভোট সেন্টারে কোন কোন প্লিজাইডিং পরেছে। রামজীবন ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওই ইউনিয়নের জামায়াতের আমীর মো. মাহাতাব উদ্দিন। পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতের উপজেলা আমীর মো. শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. সামিউল ইসলাম ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুল হুদাসহ আরও অনেকে।