1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে সদ্য বিএনপিতে যোগদানকারীদের উপর হামলায় সংবাদ সম্মেলন | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

নীলফামারীতে সদ্য বিএনপিতে যোগদানকারীদের উপর হামলায় সংবাদ সম্মেলন

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬১ জন দেখেছেন
নীলফামারীতে সদ্য বিএনপিতে যোগ দেয়া ইটাখোলা ইউনিয়ন পরিষদের সদস্য সুরুজ আলীর উপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।
নির্বাচনের আগে এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দলটি। রবিবার দুপুরে নীলফামারী প্রেসক্লাবে জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে দোষিদের শাস্তি দাবী করা হয়েছে। জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম ও জেলা কৃষকদলের আহবায়ক মগনি মাসুদুল আলম দুলাল এ সময় উপস্থিত ছিলেন।
অভিযোগ করা হয় সম্প্রতি ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সকল সদস্য বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের হয়ে কাজ করছেন। কয়েক দিন আগে সদ্য বিএনপিতে যোগ দেয়া সুরুজ আলীকে দু’দফায় হেনস্তা করা হয় এবং শনিবার রাতে আবারো তার উপর হামলা চালানো হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি আমরা রিটার্নিং অফিসার বরাবর জানিয়েছি।
জেলা বিএনপির সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল জামায়াতকে উদ্দেশ্য করে বলেন তারা নির্বাচনকে ভন্ডুল করার জন্য বিভিন্ন অপচেষ্টা শুরু করেছেন। উদ্দেশ্য প্রনোদিত হয়ে এসব কাজ করছে তারা।
জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক বলেন, নির্বাচনের সময় পোষ্টার ছেড়া বাক বিতন্ডা এগুলো থাকবে কিন্তু হামলা আক্রমন করা মেনে নেয়া যায় না। এটি পরিকল্পিত। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )