1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুর ০৪ আসনে এমদাদুল হক ভরসার ধানের শীষের প্রচারণায় জনজোয়ারে করিম উদ্দিন ভরসার পুত্রদ্বয় | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

রংপুর ০৪ আসনে এমদাদুল হক ভরসার ধানের শীষের প্রচারণায় জনজোয়ারে করিম উদ্দিন ভরসার পুত্রদ্বয়

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮৭ জন দেখেছেন

আসন্ন ত্রয়োদশ নির্বাচনি মাঠে তরুন প্রজন্মের যেন নতুন হিসেব নিকেশ তৈরিতে ব্যস্ত সময় পার করছে সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন ভরসার পুত্রদ্বয়। বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসার ধানের শীষের পক্ষে রাজপথে নেমে তারা স্পষ্ট বার্তা দিলেন ভরসা পরিবার আবারও লড়াইয়ে প্রস্তুত। এলাকার উন্নয়নসহ জনজীবনে সমস্যার সমাধানে অন্যতম ধারক-বাহক হিসেবে রংপুর-০৪ আসনে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ জ্ঞাপন করেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) কাউনিয়া ও পীরগাছা উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তারা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। মুহূর্তেই এসব এলাকা রূপ নেয় জনসমুদ্রে। ধানের শীষ মানেই ভরসা, ভরসা মানেই বিজয়- স্লোগানে স্লোগানে মুখরিত হয় রাজপথ।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে করিম উদ্দিন ভরসার পুত্রদ্বয় বলেন, ভরসা পরিবার কখনো ক্ষমতার জন্য রাজনীতি করেনি, করেছে মানুষের অধিকার আদায়ের জন্য। ষড়যন্ত্র, দমন-পীড়ন আর ভয় দেখিয়ে এই জনস্রোত থামানো যাবে না।

তারা আরও বলেন, এমদাদুল হক ভরসা হচ্ছেন এই অঞ্চলের গণমানুষের কণ্ঠস্বর। তার বিজয় মানেই অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে জনগণের বিজয়। প্রচারণা চলাকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনেক ভোটার বলেন, ভরসা পরিবার মানেই বিশ্বাস এই বিশ্বাসেই ধানের শীষে ভোট। রাজনৈতিক মহলের মতে, করিম উদ্দিন ভরসার পুত্রদ্বয়ের সরাসরি মাঠে নামা নির্বাচনি হিসাব পাল্টে দিয়েছে। ধানের শীষের পক্ষে এই জনজোয়ার প্রতিদ্বন্দ্বীদের জন্য স্পষ্ট সতর্কবার্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )