1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
এমপি হলে সরকারি গাড়ি বাড়ি নিবো না- জামায়াত প্রার্থী মাজেদুর রহমান | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

এমপি হলে সরকারি গাড়ি বাড়ি নিবো না- জামায়াত প্রার্থী মাজেদুর রহমান

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬২ জন দেখেছেন

আমরা এমপি নির্বাচিত হলে সরকারি গাড়ি ও বাড়ি নিবো না বলে মন্তব্য করেছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত জামায়াতের প্রার্থী মো. মাজেদুর রহমান সরকার। তিনি বলেন, আমাদের আমীরে জামায়াত বলেছেন, আমরা যদি এমপি নির্বাচিত হই, আমরা সরকারি গাড়ি নিবো না। আমরা যদি এমপি নির্বাচিত হই, আমরা সরকারি বাড়ি নিবো না। আমরা এমপি হলে আমাদেরকে স্যার বলতে হবে না। আমাদেরকে ভাই বললেই চলবে। আর আমি যদি এমপি নির্বাচিত হই তাহলে আপনাদের তথা বামনডাঙ্গাবাসীর খাদেম হয়ে থাকবো ইন্শ আল্লাহ।

রোববার আড়াইটার দিকে বামনডাঙ্গা রেলওয়ে চত্তর বিবর্তন নাট্যচক্র মাঠে অনুষ্ঠিত নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মো. মাজেদুর রহমান সরকার আরও বলেন, আমাদের আমীরে জামায়াত বলেছেন, জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় যায়, তাহলে সর্বপ্রথম আমরা যে কাজটি করবো সেটি হলো কোনো দূর্নীতি করবো না। সেই সাথে দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা ও রাষ্ট্র পরিচালনা করবো ইন্শ আল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী বামনডাঙ্গা ইউনিয়ন মহিলা বিভাগের আয়োজনে এ নির্বাচনী মহিলা সমাবেশে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বামনডাঙ্গা ইউনিয়ন আমীর মাওঃ মো. শফিকুল ইসলাম শামীম। জামায়াতের বামনডাঙ্গা ইউনিয়ন সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম বাবুর সঞ্চালনায় এ মহিলা সমাবেশে আরও বক্তব্য দেন বিশিষ্ট শিল্পপতি ও রামজীবন ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, হোপ এগ্রো লিমিটেড ও অটো রাইস মিলস’র পরিচালক (প্রশাসন) মাওলানা মো. হারুন-অর রশিদ, জামায়াতের বামনডাঙ্গা ইউনিয়ন বায়তুল মাল দায়িত্বশীল মাওলানা মো. জাহাঙ্গীর আলম খোশবাগী, বামনডাঙ্গা বাজার ইউনিট সভাপতি মো. আবুল কাশেম ও শ্রমিক কল্যাণ ফেডারেশন বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি মো. আবদুল ওয়াহাবসহ আরও অনেকে।

এর আগে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। মহিলা বিভাগের আয়োজনে গণমিছিলটি বামনডাঙ্গা বন্দরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবারও সমাবেশ স্থলে মিলিত হয়ে। গণমিছিলে অনুষ্ঠানের প্রধান অতিথিও অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )