1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মানুষ ভাড়া করছে এআই | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

মানুষ ভাড়া করছে এআই

তথ্যপ্রযুক্তি ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ জন দেখেছেন

এআই এজেন্টরা চাইলেও বাস্তব দুনিয়ায় কোনো কাজ করতে পারে না। এ সমস্যা দূর করতে কাজ করছে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম rentahuman.ai। এখানে এআই এজেন্টরা কাজ করার জন্য মানবকর্মী ভাড়া করতে পারবে। পেমেন্ট হবে ক্রিপ্টোকারেন্সি বা অন্যান্য ডিজিটাল পেমেন্টসেবার মাধ্যমে।

প্ল্যাটফর্মটি চালু হওয়ার পরপরই এটি নিয়ে রেডিট এবং এক্সে অনেক আলোচনা-সমালোচনা বিষয়ক পোস্ট দেখা গেছে। অনেক ব্যবহারকারী আশঙ্কা করেছে, এটি একটি স্ক্যাম। কিছু ব্যবহারকারী এই প্ল্যাটফর্মে কাজ করেছেন দাবি করে পোস্ট করেছেন। এর মধ্যে একটি পোস্ট বেশ ভাইরাল, সেটিতে দাবি করা হয়েছে এআই এজেন্ট তাঁকে ১০০ ডলার দিয়েছে শুধু ‘এই সাইনটি ধরে ছবি তোলার জন্য আমাকে টাকা দিয়েছে এআই’ লেখা সাইনবোর্ড ধরে ছবি তোলার জন্য।

যদিও ছবিটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে অনেকেই। কেউ কেউ দাবি করেছে, এটি ডিস্টোপিয়ার লক্ষণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )