1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ১ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ১

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৭ জন দেখেছেন
নিহত
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সোহেল (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে মোটরসাইকেল চালক আলমগীর (২৫)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া এলাকায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত সোহেল একই এলাকার সামাদের ছেলে। স্থানীয়রা জানায়, সকালে মহাসড়ক পাড় হতে গিয়ে বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়াগামী একটি মোটরসাইকেলের সাথে সোহেল ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় মোটরসাইকেল চালক।
দ্রুত পুলিশকে খবর দিয়ে আহত মোটরসাইকেল আরোহীকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। স্থানীয়দের ভাষ্যমতে নিহত সোহেল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হবে। সকল আইনে প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )