1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে স্কুল কক্ষ থেকে ব্যালট উদ্ধার, ইউএনও লাঞ্ছিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

পীরগঞ্জে স্কুল কক্ষ থেকে ব্যালট উদ্ধার, ইউএনও লাঞ্ছিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০১ জন দেখেছেন

গত ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হেড়ে যাওয়ায় বিতর্ক থামছে না রংপুর-৬ পীরগঞ্জ আসনে। রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকে সিল যুক্ত ২টি এবং ৪টি হা না ভোটের ব্যালট উদ্ধার নিয়ে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পপি খাতুন ঘটনাস্থলে উপস্থিত হলে চরম উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজিত জনতা ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পপিকে লাঞ্ছিত করে তাঁর গাড়ির গ্লাস ভাঙচুর করে। খবর পেয়ে পরে পুলিশ তাদের উদ্ধার করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার সকালে স্কুলের তালা খুলে ২ শিক্ষক ও ২ শিশু হাসারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ ঝাড়ু দিচ্ছিল। এ সময় বিদ্যালয়ের কক্ষে পরিত্যক্ত কাগজ পেয়ে শিক্ষককে জমা দেন শিক্ষার্থীরা। ওই সাদা ও রঙিন কাগজ গুলোর মধ্যে ধানের শীষ প্রতীকে ২টি সিল দেয়া ব্যালট ও  ২টি হ্যাঁ না ভোটের ব্যালট ছিল। দ্রুত বিষয়টি জানাজানি হলে হাজারো জনতা বিদ্যালয় চত্বরে জমা হয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকে প্রশাসনের বিরুদ্ধে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি দীর্ঘক্ষণ পর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুর রহমানসহ ঘটনাস্থলে গিয়ে শিক্ষকদের কাছ থেকে ব্যালট পেপার গুলো হাতিয়ে নেন।

এদিকে এলাকাবাসী অভিযোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ হয়ে উঠেন এবং বিদ্যালয়ের শিক্ষক  এবং শিশু ২জনকে শাস্তি প্রদানের ঘোষনা দেন। এতে জনসাধারন উত্তেজিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন।  তারা যে কোনো মূল্যে শিক্ষক ও শিশু ২টিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে প্রতিহতের ঘোষণা দেন। এক পর্যায়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে। ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সার্বিক এ পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষক ও শিশু ২ জনকে না নিয়ে যাওয়ার ঘোষনা দিয়ে কঠোর পুলিশি প্রহারায় ঘটনাস্থল ত্যাগ করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি গণমাধ্যমকে বিষয়টি পরে বিস্তারিত জানানো হবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )