1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নগরীতে মাদক ব্যবসা বন্ধে শাপলা চত্বরে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

নগরীতে মাদক ব্যবসা বন্ধে শাপলা চত্বরে মানববন্ধন

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১১ জন দেখেছেন

রংপুর নগরীর শাপলা চত্বর, টার্মিনাল রোড মুচিপট্টি ও হাজীপাড়া, চামড়াপট্টিসহ আশপাশে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন, বিক্রি ও গাজা-ফেনসিডিলসহ অন্যান্য নেশাজাতীয় দ্রব্য সরবরাহ এবং অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী।

সমাবেশে থেকে অবিলম্বে মাদকবিরোধী অভিযানের মাধ্যমে এ অবৈধ ব্যবসা বন্ধ ও মাদককারবারিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়া না হলে সকল শ্রেণিপেশার মানুষকে নিয়ে সম্মিলিতভাবে মাদকবিরোধী আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয়া হয়।

সোমবার বিকেলে নগরীর শাপলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন মেহেদী হাসান (মওলা), মাহবুবার রহমান বেলাল, হারুন অর রশিদ, আরিফ হোসেন, জীবন মিয়া, মোখলেছুর রহমান, মিথুন, সোহাগ প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রংপুর সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের শাপলা চত্বর, হাজীপাড়া চামড়াপট্টি এলাকার মানুষ শান্তি প্রিয়। এটি বাণিজ্যিক ও জনবহুল এলাকা। আমরা বছরের পর বছর ধরে দেখে আসছি, এই এলাকার পরিবেশ নষ্ট করে মুচিপট্টিতে বসবাসরত রাধিয়া, জিতেন, কছরিয়া, মহুয়া, বড় ময়না বরকি, স্বপন, শিমুল, কেউলী, পাপলু, সাগর, বুচিয়া, সামু, নিরঞ্জন, ফুলমনি, বাবু লাল রিপন, অঞ্জলী, বাবু রবিদাস, রাম দয়াল বাবুয়া, মানিক, পাপ্পু, চেংটু, জগদীশ ও মিঠুসহ অন্তত অর্ধশত নারী-পুরুষ যারা সরাসরি চোলাই মদ উৎপাদন ও বিক্রি এবং বিভিন্ন পন্থায় নগরীর বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছেন।

আইনের তোয়াক্কা না করে প্রকাশ্যে দিনে-রাতে মাদক বিক্রি করায় মুচিপট্টিতে বহিরাগতদের অনাগোনা কোনো ভাবেই বন্ধ করা যায়নি। এতে করে প্রায়ই মাদকসেবন করার নেশাগ্রস্ত ব্যক্তিরা কখনো রাস্তায় ঢলে পড়েন, নয়তো কেউ বাধা দিলে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এ পরিস্থিতি স্থানীয়দের ব্যবসায় যেমন নেতিবাচক প্রভাব পড়ছে।

বক্তারা আরো বলেন, এলাকাবাসী বহুবার নিষেধ করা স্বত্ত্বে এই মাদকের ব্যবসা বন্ধ না হওয়ায় পরবর্তীতে ২১নং ওয়ার্ড কাউন্সিলর (সাবেক) ও আশরাফিয়া জামে মসজিদ ও মাদ্রাসা কমিটির সভাপতি এবং সম্পাদকসহ অন্যরা তাদেরকে এভাবে মাদক বিক্রি বন্ধের আহ্বান জানান। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় কোনো বিধিনিষেধের তোয়াক্কা না করে এধরণের মাদকের ব্যবসা দিব্যি চালিয়ে যাচ্ছেন মুচিপট্টির একটি বড় অংশ। এতে করে একদিকে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, সাথে প্রতিনিয়ত এলাকায় চুরি ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে।

স্থানীয়রা জানান, বিগত বছরগুলোতে রমজান মাসের পবিত্রতা নষ্ট হয়েছে এই সব মাদক কারবারীদের মদের ব্যবসার কারণে। বিশেষ করে তাদের তৈরি চোলাই মদের গন্ধে আশপাশের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি রোজাদারদের কষ্ট হয়ে থাকে। যদি এবছর আসন্ন রমজানে মুচিপট্টিতে চোলাই মদ উৎপাদন, বিক্রি ও সরবরাহ বন্ধ না হয়, তাহলে এখানে এলাকাবাসী সংক্ষুদ্ধ হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )