1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপু‌রে বজ্রপা‌তে ২ জ‌নের মৃত‌্যু | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

উলিপু‌রে বজ্রপা‌তে ২ জ‌নের মৃত‌্যু

উলিপুর (কু‌ড়িগ্রাম) প্রতি‌নি‌ধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১১ জন দেখেছেন
কু‌ড়িগ্রা‌মের উলিপুরে বজ্রপা‌তে কাজলী আক্তার (১০) না‌মে এক শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। মঙ্গলবার (২৪) সে‌প্টেম্বর বি‌কেল অনুমান চারটার দি‌কে উপ‌জেলার ব্রহ্মপুত্র নদ বে‌ষ্টিত সা‌হে‌বের আলগা ইউনিয়‌নে এ ঘটনা ঘ‌টে। স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, মঙ্গলবার বি‌কে‌লে বৃ‌ষ্টি আসার আগে ওই ইউনিয়‌নের হ‌কের চ‌রের আব্দুল কা‌দেরের স্ত্রী নূ‌রিণা বেগম (৪০), মে‌য়ে কাজলী আক্তার চর থে‌কে গরু আন‌তে যায়। এ সময় আক‌স্মিক বজ্রপা‌তে কাজলী আক্তার ও তা‌দের গরু‌টি মারা যায়। ত‌বে শিশু‌টির মা নূ‌রিণা বেগম সুস্থ আছেন ব‌লে জানা গে‌ছে।
এর আগে গত সোমবার সন্ধ‌্যায় গরু নি‌য়ে বা‌ড়ি ফেরার প‌থে জামাল উদ্দিন (৫০) না‌মে এক কৃষ‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে।  তি‌নি সা‌হে‌বের আলগা ইউনিয়‌নের দুর্গম চর জাহা‌জের আলগা চ‌রের ও‌মেদ আলীর ছে‌লে। সা‌হে‌বের আলগা ইউপি চেয়ারম‌্যান মোজাফ্ফর হো‌সেন মৃত‌্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )