1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
যতদ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন: মন্ত্রী | দৈনিক সকালের বাণী
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

যতদ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৪ জন দেখেছেন
দেশে স্থানীয় সরকার নির্বাচন ‘যতদ্রুত সম্ভব’ আয়োজন করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে একথা বলেন মন্ত্রী।

জুলাই গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হলে ১২ সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, ৪৯৭টি উপজেলা পরিষদ ও জেলা পরিষদের মেয়র, চেয়ারম্যানদের বহিষ্কার করে ততকালীন অন্তর্বর্তী সরকার। শুধুমাত্র আদালতের আদেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে আছেন শাহাদাত হোসেন। আর ইউনিয়ন পরিষদ ব্যতীত বর্তমানে অন্যান্য দফতর প্রশাসক দিয়ে চালিয়ে আসছে সরকার। এমন পরিস্থিতিতে নাগরিক সেবা কার্যক্রম ব্যাপকভাবে ব্যহত হচ্ছে।

এক প্রশ্নের জবাবে নবনিযুক্ত মন্ত্রী মির্জা ফখরুল বলেন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতে স্থানীয় সরকার নির্বাচন ‘যত দ্রুত সম্ভব’ আয়োজন করা হবে। ‘যত দ্রুত সম্ভব আমরা এগুলোর নির্বাচনের ব্যবস্থা করব। এটা তো আর এক দিনে সম্ভব না, কিন্তু দ্রুত করার চেষ্টা করব,’ যোগ করেন তিনি।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম শেষ হলে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। শুরুতে ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগ থেকেও তিন সিটি নির্বাচন নিয়ে প্রস্তুতির কথাও বলা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ থেকে ওই তিন সিটি করপোরেশন মেয়াদ শেষ হওয়া নির্বাচন আয়োজনের প্রয়োজন ব্যবস্থা নিতে ইসিকে চিঠি দিয়েছে। ইসি এগুলো নিয়ে আলোচনা করেছে। সবকিছু ঠিক থাকলে ঈদের পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে ইসি সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )