1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে পথচারী ও শ্রমজীবীদের জন্য মাসব্যাপী ইফতার বিতরণ শুরু | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

নীলফামারীতে পথচারী ও শ্রমজীবীদের জন্য মাসব্যাপী ইফতার বিতরণ শুরু

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৫ জন দেখেছেন

নীলফামারীতে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসুচি শুরু হয়েছে জেলা প্রশাসনের সহযোগীতায়। প্রতিদিন দুই’শ রোজাদারকে এই ইফতার বিতরণ করা হবে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে।
বৃহস্পতিবার পহেলা রমজানে জেলা শহরের চৌরঙ্গি মোড় এলাকায় ইফতার বিতরণ কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশি^রা আমাতুল্লাহ, জেলা স্কাউটস’র সেক্রেটারী আতাউর রহমান উপস্থিত ছিলেন।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই ইফতার বিতরণের উদ্যোগ নেয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, পথচারী ও শ্রমজীবীরা সময়াভাবে বাসায় ফিরতে পারেন না ইফতারের সময়। রাস্তা ঘাটে অথবা কোথাও আটকে পড়েন। একারণে ওইসব রোজাদারদের জন্য ভ্রাম্যমান ইফতার বিতরণের উদ্যোগে আমরা সহযোগীতা করছি।  শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )