1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে ইউসেপের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন কর্মসূচি | দৈনিক সকালের বাণী
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

রংপুরে ইউসেপের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৭ জন দেখেছেন

২১ শে ফেব্রুয়ারি, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ইউসেপ রংপুর অঞ্চলের এর আয়োজনে দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

দিনের শুরুতে ইউসেপ রংপুর অঞ্চলের এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে রংপুর কেন্দ্রীয় শহিদ মিনারে প্রভাতফেরি ও ভাষা আন্দোলনে শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

পরে ইউসেপ রংপুর আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত শহিদ মিনারেও ফুলেল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে ইউসেপ রংপুর টিভিইটি ইনস্টিটিউট, ইউসেপ রংপুর টেকনিক্যাল স্কুল ও ইউসেপ ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি, রংপুর এর শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষ দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউসেপ রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউসেপ রংপুর টিভিইটি ইনস্টিটিউট এর প্রধান মো. মিজানুর রহমান, ইউসেপ রংপুর অঞ্চলের সোশ্যাল ইনক্লুশন এন্ড এমপ্লয়মেন্ট ইউনিটের ইনচার্জ মো. এবাদুর রহমান, টিম লিডার মো. সোলাইমান, ইউসেপ রংপুর টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক মোছা. কামরুন্নাহার বেগম, ইউসেপ ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির চীফ ইনস্ট্রাক্টর মো. রাশেদুল হক।

ইউসেপ রংপুর অঞ্চলের সোশ্যাল ইনক্লুশন এন্ড এমপ্লয়মেন্ট ইউনিটের অফিসার রামেন্দ্র বর্মা এর সঞ্চালনায় আলোচনা সভায় ভাষা দিবসের কবিতা-আবৃত্তি ও হামদ-নাত পরিবেশন করে টেকনিক্যাল স্কুল, টিভিইটি ইনস্টিটিউট ও ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির শিক্ষার্থী ও প্রশিক্ষনার্থীরা।

আলোচনা সভা শেষে রচনা লিখন প্রতিযোগিতায় ক বিভাগে ০৩ জন, খ বিভাগে ০৩ জন ও চিত্রাংকন প্রতিযোগিতায় ০৩ জনসহ বিজয়ী ০৯ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন আঞ্চলিক ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা, ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন ও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন ও ব্যবহার নিশ্চিত করতে শিক্ষার্থীদের আহবান জানান।

এছাড়াও ইউসেপ রংপুর অঞ্চলের আওতায় ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুল ও ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলে পৃথকভাবে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )