মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে গত ২১শে ফেব্রয়ারী (শনিবার) বাদ আছর জাতীয় পার্টি রংপুর মহানগর, জেলা এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম. ইয়াসীর-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা যুবসংহতির সভাপতি মোঃ হাসানুজ্জামান নাজিম এবং জাতীয় পার্টি রংপুর মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান আনিছ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রংপুর মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহেদুল ইসলাম।
আলোচনা সভায় জাতীয় পার্টি রংপুর মহানগর, জেলা এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজী আব্দুর রাজ্জাক।