1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে পুদিনা চাষে সফলের মুখ দেখছেন মৃদুল | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

পীরগঞ্জে পুদিনা চাষে সফলের মুখ দেখছেন মৃদুল

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২২ জন দেখেছেন
oppo_0

পুদিনা পাতা বিক্রয়ের স্বপ্ন নিয়ে কাজে নেমেছেন পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ গ্রামের চাষি মৃদুল ইসলাম। রমজান মাসে হোটেল-রেস্টুরেন্ট থেকে শুরু করে ঘরে ঘরে পুদিনা পাতার চাহিদা বেড়ে যায়। পুদিনা চাষে কৃষকরা আর্থিকভাবে লাভবানের সম্ভাবনাই বেশি। জনপ্রিয় এই পুদিনা পাতা ওষুধি হিসেবে আগে থেকেই পরিচিত। তরি-তরকারিসহ বিভিন্ন খাদ্যসামগ্রীতে সুগন্ধ ছড়াতে পুদিনা পাতা ব্যবহার করা হয়।

পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ এলাকার এসো গড়ি সমাজ বহুমুখী সমবায় সমিতির লিমিটেড এর সভাপতি মেহেদুল ইসলাম মৃদুল মিয়া কয়েক বছর থেকে ঔষধি গাছের চারা উৎপাদন এবং বানিজ্যিক ভাবে ঔষধি পাতা ও গাছ বিক্রি করে আসছে। তার ঔষধি গাছের পাতা বাংলাদেশ ভালো মানের কোম্পানিগুলো কিনে থাকে। যে কারনে এলাকায় ঔষধি গাছের চাষের আগ্রহ বেড়ে দেয় কয়েকগুন।

সফল এই চাষি প্রতিবছর নতুন নতুন ঔষধি গাছের চাষ করে থাকেন তার আয় দেখে এলাকায় ছড়িয়ে পরে ঔষধি বাগান।
চাষি মৃদুল ইসলাম বিভিন্ন এলাকায় সমিতি বা সংগঠনের মাধ্যমে উপজেলার কয়েকটি ইউনিয়নের রাস্তাঘাটে বাসক গাছের চারা লাগিয়ে বেশকিছু সনামধন্য কোম্পানির কাছে বিক্রি করে ভালো টাকা আয় করেন, কোম্পানির গাড়ি প্রায়ই জাহাঙ্গীরাবাদ এসে গাড়ি লোড দিয়ে নিয়ে যায়। এছাড়াও সে তুলসীসহ কয়েক প্রকার ঔষধি গাছের চাষ করে থাকেন বলে এলাকার সচেতন মহল জানান।

সরেজমিন মাঠ ঘুরে কথা হয় পুদিনা চাষি মেহেদুল ইসলাম মৃদুলের সাথে তিনি বলেন, কয়েকবছর আগে আমি নার্সারীর মাধ্যমে বিভিন্ন ধরনের চারাগাছ উৎপাদন করে থাকি। উপজেলা কৃষি বিভাগ এবং বিভিন্ন কোম্পানিতে প্রশিক্ষণ নিয়ে ঔষধি গাছের চাষ শুরু করি এবং প্রতিটিতেই আমরা সফল হই। আমার দেখে এলাকায় অনেকই এখন ঔষধি গাছের চাষ করছে এবং আমি চাষিদের কাছ থেকে কিনে সরাসরি কোম্পানিতে সরবরাহ করি। রমজান মাস কে সামনে রেখে এবার প্রথম পুদিনার চাষ করি। তবে পুদিনা চাষেও আমি সফল। আগামীতে এলাকায় অনেক জমিতে পুদিনা চাষ করা হবে।

তিনি আরও বলেন, অল্প খরচ এবং সময়ের মধ্যে পুদিনা চাষ হয়ে থাকে। পুদিনার পাতা উৎপাদনের আগেই ঢাকা এবং মহাখালীতে বুকিং হয়ে আছে। আর মাত্র কয়েকদিন এর পরেই বেচ কিনা শুরু হবে। দিনরাত পরিশ্রম করে সুগন্ধি পুদিনার চাষে ফসলের স্বপ্ন দেখছেন তিনি। এছাড়াও পুদিনার জমিতে সাথী ফসল হিসাবে মালভোগ কলা চাষও করেছেন তিনি। তার ঔষধি গাছ এবং কোচে সার কারখানায় কয়েকটি পরিবারের লোকজন মিলেমিশে আছে।

পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ বলেন, এখানকার মাটি সকল ফসল চাষের উপযোগী।ঔষধি উদ্ভিদ চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। উপজেলার কয়েকটি স্থানে ঔষধি গাছে চাষ করা হয়েছে এরমধ্যে জাহাঙ্গীরাবাদ এলাকায় মেহেদুল ইসলাম মিদুল সবার আগে নতুন ঔষধি গাছের চাষ করে এলাকার চাষিদের কে তাক লাগিয়ে দেন।

অধিক লাভের আশায় তিনি বাণিজ্যিক ভাবে পুদিনার চাষ করেছেন। স্থানীয়ভাবে পুদিনার চাহিদা থাকলেও বাইরের পাইকাররাও এখান থেকে পুদিনা পাতা ক্রয় করবে। এছাড়াও আগামীতে উপজেলায় ব্যাপকভাবে পুদিনা চাষ হতে পারে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )