1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে এমপি মাওলানা আব্দুস সাত্তার | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে এমপি মাওলানা আব্দুস সাত্তার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৪ জন দেখেছেন
নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ পরিচ্ছন্নতা কর্মসূচির নেতৃত্ব দেন। এ সময় তিনি বলেন, হাসপাতাল একটি সেবাকেন্দ্র হওয়ায় এর পরিবেশ পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, নির্বাচনি ইশতেহার অনুযায়ী ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চলছে। কর্মসূচিতে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )