1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হাসপাতালের সক্ষমতা অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে- এমপি মাজেদুর রহমান | দৈনিক সকালের বাণী
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

হাসপাতালের সক্ষমতা অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে- এমপি মাজেদুর রহমান

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৭ জন দেখেছেন

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে সক্ষমতা রয়েছে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত ও সে অনুযায়ী জনগণ যেন পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা পায় সে বিষয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে নবনির্বাচিত এমপি মো. মাজেদুর রহমান সরকার। তিনি বলেন, জনসাধারণের উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার সকাল ১১ টার দিকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচ্ছন্নতা অভিযান শেষে গণমাধ্যম কর্মীদের দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

এমপি মো. মাজেদুর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে শপথ গ্রহণের আগের দিন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বিজয়ী এলাকাগুলোতে পরিস্কার -পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দেন। তারই অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হলো। এমপি মাজেদুর রহমান আরও বলেন, টিএইচওসহ নতুন ও পুরাতন চিকিৎসকদের কাছে নিয়ে মতবিনিময় করেছি। তাতে সমস্যাগুলো আলোচনা হয়েছে। গাইনি চিকিৎসক নেই, এক্স-রে মেশিন নেই, অ্যাম্বুলেন্স থাকলেও চালক নেই, ল্যাবের প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতি রয়েছে। এছাড়াও আবাসন ব্যবস্থারও উন্নয়ন প্রয়োজন। সব মিলিয়ে হাসপাতালে বেশ সংকট তৈরি হয়েছে। এগুলো বিষয় নিয়ে আমরা কাজ করবো।

আগামীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এলাকাবাসী যেনো তাদের প্রাপ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতভাবে পান। সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু, জামায়াতের উপজেলা আমীর অধ্যাপক মো. শহিদুল ইসলাম মঞ্জু, সেক্রেটারি মো. সামিউল ইসলাম, পৌরসভার আমীর মুহাঃ একরামুল হক, সেক্রেটারি এম মাহফুজুর রহমান মধু, সহ সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন সজীব, জামায়াত নেতা মাওলানা মো ইয়াকুব আলী, মো. মিজানুর রহমান মেহেদী, উপজেলা যুব বিভাগের সমাজ সেবা সম্পাদক মো. সাইদুল ইসলাম ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. সোহান ইসলামসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )