


নীলফামারী জেনারেল হাসপাতালে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছেন নীলফামারী-২(সদর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ।
বুধবার (২৫ ফের্রুয়ারি) সকালে সংসদ সদস্যের নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
এ সময় হাসপাতালের বিভিন্ন স্থানে নিজ হাতে ঝাড়– নিয়ে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী শুরু করেন সংসদ সদস্য আলফারুক আব্দুল লতীফ। জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শহর শাখার নায়েবে আমীর মোহাম্মদ মুছা, সহকারি সেক্রেটারি হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা মোকাররম হোসেন ও মাওলানা আব্দুল সালাম এ সময় উপস্থিত ছিলেন।
পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচীতে সিভিল সার্জন আব্দুর রাজ্জাক, হাসপাতালের তত্তাবধায়ক (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ হেল মাফি, আবাসিক মেডিকেল অফিসার আতিকুর রহমান ও শিশু রোগ বিশেষজ্ঞ আব্দুল আউয়াল অংশ নেন। পরে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন এবং চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারি, রোগী ও স্বজনদের সাথে কথা বলেন সংসদ সদস্য।
নর্বনির্বাচিত এমপি এ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ সাংবাদিকদের বলেন একটি পরিস্কার ও স্বাস্থ্যসম্মত শহর এবং হাসপাতাল গড়ে তুলতে এই কর্মসূচী শুরু হলো। এটা একদিনের কর্মসূচী নয়, নিয়মিত এই কার্যক্রম চলবে।