1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আজ অস্ট্রেলিয়ায় শুরু মেয়েদের এশিয়ান কাপ ফুটবল | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

আজ অস্ট্রেলিয়ায় শুরু মেয়েদের এশিয়ান কাপ ফুটবল

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৩২ জন দেখেছেন

এশিয়ার মেয়েদের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা এএফসি এশিয়ান কাপ। ৭ মাস আগেও বাংলাদেশের ফুটবলামোদীরা এই টুর্নামেন্টের খোঁজ-খবর সেভাবে রাখতে না। টুর্নামেন্টের যাত্রা কবে শুরু হয়েছে, কোনা দেশ কতবার চ্যাম্পিয়ন হয়েছে এসব তথ্য জানার আগ্রহ তেমন ছিল না। অথচ গত জুলাইয়ে বাংলাদেশের মেয়েরা যেদিন এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে সেদিন থেকেই এই টুর্নামেন্টের খুঁটিনাটি জানতে শুরু করেন ক্রীড়ামোদীরা। এশিয়ার সেরা ১২ দলের লড়াই।

শুধু তাই নয়, এই টুর্নামেন্ট থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জনের সুযোগ আছে। সেই সাথে আছে অলিম্পিক গেমসের বাছাই পর্বের সুযোগও। ১৯৮০ সালে বাংলাদেশের পতাকা সর্বশেষ উড়েছিল এশিয়ান কাপের ভেন্যুতে। বাংলাদেশ পুরুষ ফুটবল দলের সেই ইতিহাস এখন অনেক পুরনো। ২০২৫ সালে মেয়েরা এই অর্জন করায় দ্বিতীয়বার এশিয়ান মঞ্চে থাকছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার তিনটি শহর সিডনি, পার্থ ও গোল্ডকোস্টে বসছে এশিয়ান কাপের একুশতম আসর। ২০০৬ সালের পর দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করছে অস্ট্রেলিয়া। স্বাগতিক দল ছাড়াও অংশ নিচ্ছে চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ভারত, ভিয়েতনাম, উজবেকিস্তান, জাপান, ফিলিপাইন, চাইনিজ তাইপে ও ইরান।

এশিয়ান কাপের সবচেয়ে সফল দেশ চীন। ৯ বার শিরোপা জেতা এই দেশটি পড়েছে বাংলাদেশের গ্রুপে। তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার সাথে বাংলাদেশ গ্রুপে আছে আগে পাঁচবার খেলা উজবেকিস্তান। এই টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশেরই হতে যাচ্ছে অভিষেক। ফিফার সর্বশেষ র্যাংকিংয়ে বাংলাদেশ সবার নিচে ১১২ নম্বরে। রবিবার পার্থে এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ফিলিপাইন। বাংলাদেশের এশিয়ান কাপ শুরু হবে ৩ মার্চ। প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ সবচেয়ে কঠিন দল চীন।

১২ দলের এই টুর্নামেন্টে সেমিফাইনালে ওঠা ৪ দেশ পাবে ব্রাজিল বিশ্বকাপে খেলার টিকিট। কোয়ার্টার ফাইনালে হারা চার দলেরও সুযোগ থাকবে প্লে-অফে খেলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার। আর কোয়ার্টার ফাইনালের ৮ দল খেলবে অলিম্পিক গেমসের বাছাই পর্ব। ১২ দলের মধ্যে অষ্টম হতে হলে বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ণ ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে। এই ম্যাচটি জিতলেই সেই সম্ভাবনা তৈরি হবে। প্রথম দুই ম্যাচে চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে জয়ের আশা করছেন না কেউ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )