1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হৃদয়ে সৈয়দপুরের আয়োজনে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

হৃদয়ে সৈয়দপুরের আয়োজনে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৯ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর এর উদ্যোগে পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার শহরের সুলতাননগরস্থ ড্রিম প্লাস হোটেল এন্ড রিসোর্টের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উপজেলার ১৪টি মাদ্রাসার ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ ইহসানুল হক ও হাফেজ শিহাব উদ্দিন। প্রতিযোগিতার অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মুফতি মাহিদুল ইসলাম। কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার শাহিন, উপদেষ্টা এরশাদ হোসেন পাপ্পু, রবিউল আউয়াল রবি, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবের আমির মো. শফিকুল ইসলাম, বুলবুল সরকার, আব্দুল মালেক, ফিরোজ আহমেদ, মো. রাসেল, আশরাফুল হক লিপটন, সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল রানা, সভাপতি জোবায়দুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক মো. রুবেল, উপজেলা সভাপতি মাসুদ পারভেজ ও সাধারণ সম্পাদক মোমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও নীলফামারী, পার্বতীপুর, ফুলবাড়ী, বীরগঞ্জ, চিরিরবন্দর, ডোমার, রংপুর ও দিনাজপুর থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবীরা আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকদের উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠে। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। শেষে অনুষ্ঠানে উপস্থিত সকলকে নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )