1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
১১৫ পরিবারকে ফুড প্যাকেজ দিলেন সংযোগ ফাউন্ডেশন | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

১১৫ পরিবারকে ফুড প্যাকেজ দিলেন সংযোগ ফাউন্ডেশন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১০০ জন দেখেছেন

মানুষের জন্য, মানুষের পাশে — এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংযোগ ফাউন্ডেশন-এর উদ্যোগে রমজান ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় থানাহাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ২য় পর্যায়ে ১১৫টি পরিবারকে রমজান ফুড প্যাকেজ প্রদান করা হয়। পরে সংযোগ ফাউন্ডেশনের স্বেচ্ছা সেবকদের সার্বিক ব্যবস্থাপনায় এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, রমজান মাসে যেন নিম্ন আয়ের মানুষগুলো ইফতার ও সেহরির সময় ন্যূনতম কষ্ট ছাড়া খাদ্যের ব্যবস্থা করতে পারে—সে উদ্দেশ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিতরণকৃত প্রতিটি ফুড প্যাকেজে ছিল ছোলা বুট ১ কেজি, তেল আধা লিটার, মসুর ডাল আধা কেজি, খেজুর আধা কেজি এবং চিনি আধা কেজি।

এ সময় বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক মো: রবিউল ইসলাম, মো: মিনহাজুল ইসলাম সীমান্ত, মোছা: রুনা বেগম। এছাড়াও দায়িত্ব পালন করেন মো: খোরশেদ আলম, মো: সিফাত ইসলাম, সিয়াম, লাবিব, রিপন, নাসরিন, সীমা, তারিফ ও মোসলেমা। ফুড প্যাকেজ গ্রহণকারী সুবিধাভোগীরা সংযোগ ফাউন্ডেশন-এর জন্য দোয়া করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )