1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সেনা কর্মকর্তা হত্যায় সরাসরি সম্পৃক্ত ৬ জন আটক | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

সেনা কর্মকর্তা হত্যায় সরাসরি সম্পৃক্ত ৬ জন আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮২ জন দেখেছেন
সেনা কর্মকর্তা হত্যায় সরাসরি সম্পৃক্ত ৬ জন আটক
সেনা কর্মকর্তা হত্যায় সরাসরি সম্পৃক্ত ৬ জন আটক

কক্সবাজারের চকরিয়ায় অভিযানের সময় ডাকাত দলের হামলায় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন নিহতের ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছয়জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে অভিযান চালাতে গেলে এই ঘটনা ঘটে। 

 

বুধবার (২৫ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর এই তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, ওই এলাকায় চিরুনি অভিযান চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ওই ঘটনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট ছয়জনকে আটক করে। এই সন্ত্রাসীদের কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের ১১ রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আইএসপিআর জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতদের মধ্যে চারজন প্রত্যক্ষভাবে সংঘটিত অপরাধের সাথে জড়িত এবং অবশিষ্ট দুজন তথ্য দিয়ে সহায়তা করেছেন।

 

আটক ব্যক্তিরা হলেন মো. বাবুল প্রকাশ (৪৪), মো. হেলাল উদ্দিন (৩৪), মো. আনোয়ার হাকিম (২৮), মো. আরিফ উল্লাহ (২৫), মো. জিয়াবুল করিম (৪৫) এবং মো. হোসেন (৩৯)। এর মধ্যে মো. বাবুল প্রকাশ এই ঘটনার মূল অর্থ যোগানদাতা।

বাবুল লেফটেন্যান্ট তানজিমকে প্রাণঘাতী ছুরিকাঘাত করেন বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছেন। অন্যান্য আটককৃতদের মধ্যে ডাকাত দলের সেকেন্ড ইন কমান্ড মো. হেলাল উদ্দিন, গাড়ি চালক মো. আনোয়ার হাকিম, সশস্ত্র সদস্য মো. আরিফ উল্লাহ এবং তথ্যদাতা মো. জিয়াবুল করিম ও মো. হোসেন ওই ঘটনার সাথে নিজেদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ডাকাত দলের অন্যান্য জড়িত সদস্যদের গ্রেফতারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় আইএসপিআর।আটক ছয়জনকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনা সদস্য বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )