


মন্ত্রী বলেন, ‘ঈদ সামনে থাকায় সুবিধাটি ঈদের আগেই চালুর চেষ্টা করা হচ্ছে। তবে সময় স্বল্পতার কারণে তা বাস্তবায়নের সম্ভাবনা কম। আগামী কোরবানির ঈদের আগেই এটি নিশ্চিতভাবে কার্যকর করা হবে।’ এই সুবিধা পেতে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, প্রবীণদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এবং শারীরিক প্রতিবন্ধীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে দেওয়া পরিচয়পত্র দেখাতে হবে। এসব নথি প্রদর্শনের ভিত্তিতেই ভাড়া ছাড় পাওয়া যাবে।
মুক্তিযোদ্ধারা এই সুবিধার আওতায় থাকবেন কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে এখনো আলোচনা হয়নি। বয়স ও শারীরিক অবস্থার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শ্রেণিভিত্তিক কোনো বিবেচনা করা হয়নি।’ অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে কীভাবে ছাড় পাওয়া যাবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘টিকিট বুকিংয়ের সময় নির্দিষ্ট অপশন থাকবে। সেখানে প্রয়োজনীয় আইডি বা কাগজপত্রের তথ্য দিলে ২৫ শতাংশ ভাড়া ছাড় প্রযোজ্য হবে।’