


পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (এস-১২০৬৮) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি আহমদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির জেলা সভাপতি মো. আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এ.টি.এম. মিরাজ আলী হায়দার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির তালুকদার, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার হোসনে মোবারক এবং আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা আহম্মেদ শাহ।
ছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নুর জামান, সাংগঠনিক সম্পাদক মো. নুর বখত হোসেন, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, শরীফ মো. আবুজ্জোহা ও শাহানাজ পারভীন উপস্থিত ছিলেন। এছাড়াও সহ-সভাপতি সাদেক আলী, নিরঞ্জন রায়, খলিলুর রহমান ও তানজিলা বেগমসহ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন শিক্ষক সমাজের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে। উল্লেখ্য যে, ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।