1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে মুসলিম এইড এর অবহিতকরণ সভা  | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

সৈয়দপুরে মুসলিম এইড এর অবহিতকরণ সভা 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৯৫ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা মুসলিম এইড এর লার্ন টুডে, আর্ন টু-মরো  প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার শহরের  নতুন বাবুপাড়াস্থ মুসলিম এইড টিভিইটি সেন্টারের সভা কক্ষে ওই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা.  মো. নজিবুর রহমান বুলবুল। এতে সভাপতিত্ব করেন সংস্থা  প্রোগ্রাম ম্যনেজার আবু হেনা মো. মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান আসাদ। এতে অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন সাংবাদিক সাকিব হোসেন বাদল, সৈয়দপুর উর্দুভাষী ক্যাম্প  উন্নয়ন কমিটির সভাপতি মো. মাজিদ ইকবাল, উপজেলা সহকারী সমবায় অফিসার জনি রানা,  আমিনুল ইসলাম ও মমতাজ ময়না  প্রমুখ। গভায় জানানো হয়, সংস্থার লার্ন টুডে, আর্ন টু-মরো  প্রকল্পের আওতায় ড্রাইভিং,কম্পিউটার অপারেশন এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড  মেইনটেন্যান্স ইআইএম বিষয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।

সভায় মুসলিম এইড টিভিইটি সেন্টারে প্রিন্সিপাল আ ফ ম আরিফুজ্জামান ও স্টুডেন্ট ওয়েলফেয়ার  অফিসার  মো. আখতারুজ্জামান হেলাল এবং  বিভিন্ন এনজিওর প্রতিনিধি, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )