1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে খতিবের মোটরসাইকেল চুরি | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

সৈয়দপুরে খতিবের মোটরসাইকেল চুরি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৮৬ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে মসজিদের সামনে থেকে এক খতিবের একটি মোটরসাইকেল চুরি গেছে। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত আনুমানিক নয়টার দিকে বানিয়াপাড়া তেলিপাড়া বায়তুল জামে আকসা জামে মসজিদের সামনে থেকে ওই মোটরসাইকেলটি চুরি যায়। চুরি যাওয়া মোটরসাইকেলটি মূল্য আনুমানিক এক লাখ ২০ হাজার টাকা বলে জানা যায়।

থানা দেয়া লিখিথ অভিযোগে সূত্রে জানা গেছে, শহরের বানিয়াপাড়া তেলিপাড়া বায়তুল আকসা জামে মসজিদে খতিব মাওলানা মো. হোসেন আহম্মেদ (৬০)। তাঁর বাসায় শহরের লায়ন্স স্কুল সংলগ্ন হাতিখানা তিন মাথা মোড় এলাকায়। তিনি প্রতিদিনের মতো ঘটনার দিন গত মঙ্গলবারও রাত আটটার সময় বাসা থেকে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলে করে তারাবিহ নামাজ পড়ানোর জন্য উল্লিখিত মসজিদে যান।

এ সময় তিনি তাঁর ব্যবহৃত টিভিএস সেন্ট্রা ব্লু রংয়ের ১০০সিসি’র মোটরসাইকেলটি (নম্বর: ঢাকামেট্টো-হ-২৩-৭৫৭৬) মসজিদের সামনে তালাবদ্ধ করে রেখে তারাবিহ নামাজ পড়ান। এরপর নামাজ শেষে রাত আনুমানিক ১০টার দিকে মসজিদের বাইরে এসে দেখে রক্ষিত স্থানে তাঁর মোটরসাইকেল আর নেই। পরে তিনি মসজিদের মুসল্লী সঙ্গে নিয়ে মসজিদের আশেপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজির পরও আর তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি হদিস পাননি। এ মোটরসাইকেল চুরির ঘটনায় মসজিদের খতিবের জামাতা শহরের হাওলদারপাড়া মোল্লা রোডের বাসিন্দা মো. হোসেন হাসু সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )