1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে ঈদে নিরাপদ যাত্রায় প্রশাসনের উদ্যোগ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

নীলফামারীতে ঈদে নিরাপদ যাত্রায় প্রশাসনের উদ্যোগ

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৫৪ জন দেখেছেন

পবিত্র ঈদ উল ফিতর ঘিরে সড়ক পথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নীলফামারী সার্কেলের আয়োজনে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন বিআরটিএ নীলফমারী সার্কেলের সহকারী পরিচালক(ইঞ্জিঃ) এস এম মাহবুবুর রহমান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইম হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সরকার, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বক্তব্য দেন। সভায় ঈদ ঘির ভিজিলেন্স টিম গঠন, ফিটনেস ও রুটপারমিট বিহিন মোটরযান চলাচল না করা, অতিরিক্ত যাত্রী পরিবহন না করা, সড়কের পাশে ভাসমান বাজার উচ্ছেদ করা, মেডিকেল টিম গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল হাসনাত রাসেল বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দুরপাল্লার বাসগুলো প্রতিদিন মধ্যরাতে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে থামাবে এবং এখান থেকে যাত্রীরা গন্তব্যে যাবেন। যেখানে সেখানে যাত্রী নামানো হবে না।

এছাড়াও রাতের বেলা পুলিশের মোবাইল টিম কাজ করবে। বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক এসএম মাহবুবুর রহমান জানান, ঈদের পরে অতিরিক্ত ভাড়া যাতে আদায় করা না হয় সেজন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে এবং ফিটনেস বিহিন ও রুটপারমিট বিহিন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, সড়ক পথে যাত্রীদের নিরাপত্তার জন্য যা যা করার দরকার সেগুলো বাস্তবায়ন করা হবে। প্রশাসন, পুলিশ ছাড়াও মালিক শ্রমিকদের সহযোগীতা নিয়ে আমরা এটা করবো। বলেন, ঈদ উৎসব আনন্দ মুখর পরিবেশে হোক এজন্য সকলে সচেতন এবং সতর্ক থাকবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )