


নীলফামারী জেলা রাজস্ব প্রশাসনে চাকুরী হওয়া ২৫জনকে লটারীর মাধ্যমে পদায়ন করা হয়েছে জেলা ও উপজেলা কার্যালয়ে। বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে লটারী অনুষ্ঠিত হয় সদ্য নিয়োগ পাওয়াদের উপস্থিতিতে। সুত্র জানায়, জেলা প্রশাসক কার্যালয় হতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৬জন, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদে ৫জন, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদে ৫জন, সার্টিফিকেট পেশকার পদে ৫জন, সার্টিফিকেট সহকারী পদে ৫জন এবং নাজির কাম ক্যাশিয়ার পদে ৫জনকে নিয়োগ দেয়া হয় গত ৪মার্চ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম জানান, গত ৮মার্চ তারা জেলা প্রশাসক কার্যালয়ের এসএ শাখায় যোগদান করেন এবং বুধবার ১১মার্চ তাদের কর্মস্থল ঠিক করে দেয়া হয় লটারীর মাধ্যমে। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, নিরপেক্ষতা বজায় রাখার জন্য আমরা এটি করেছি কারন হয়তো নিজ এলাকায় রাখার জন্য অনেকে তদবির করতো বা আগ্রহ দেখাতেন। আমরা সে কারণে লটারীতে কর্মস্থল নির্ধারণ করে দিয়েছি।