1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডোমারে উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

ডোমারে উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৮৪ জন দেখেছেন
নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনার রহমানকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) সকালে ডোমার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, গত ৯ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ভোগডাবুড়ি ইউনিয়নের বিওপি বাজারে সার বিতরণকে কেন্দ্র করে ৭, ৮ ও ৯ নম্বর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ফয়জুল বারীকে অপমান ও লাঞ্ছিত করেন ইউপি সদস্য আমিনার রহমান। এ সময় তাকে ঘাড় ধাক্কা দেওয়ার ঘটনাও ঘটে।

এ বিষয়ে মামলার বাদী ও উপসহকারী কৃষি কর্মকর্তা নুরন নবীর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, গত ৯ মার্চ তার ব্লকে সার বিতরণের দিন ছিল। ওই মাসে তিনি মোট ১৪৫ বস্তা সার বিতরণের বরাদ্দ পান। সে অনুযায়ী বিওপি বাজারে সার বিতরণ করতে গেলে ইউপি সদস্য আমিনার রহমান কোনো কিছু না জেনেই তার ওপর চড়াও হন। তিনি বলেন, “বেটা, সার এত কম কেন? সবাইকে সার দিয়ে যেতে হবে।” একপর্যায়ে তিনি আমাকে মারধর শুরু করেন। আমি বরাদ্দের কাগজপত্র দেখাতে চাইলেও তিনি তা না দেখে আমাকে মারতে থাকেন।

এ ঘটনার পর তিনি ডোমার থানায় একটি মামলা দায়ের করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ দেন। ১ নম্বর ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম ইউপি সদস্যের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, থানায় দায়ের করা মামলার ভিত্তিতে ইউপি সদস্য আমিনার রহমানকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )