1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অফিস ফাঁকি দিলে কঠোর ব্যবস্থা, লালমনিরহাটকে আলোকিত করতে চাই- ত্রাণমন্ত্রী দুলু | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

অফিস ফাঁকি দিলে কঠোর ব্যবস্থা, লালমনিরহাটকে আলোকিত করতে চাই- ত্রাণমন্ত্রী দুলু

​লালমনিরহাট (সদর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৩২ জন দেখেছেন

​দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, আমরা নির্বাচনের আগে জনগণকে যে ইশতেহার দিয়েছিলাম, তার কারণেই বিএনপিকে বিপুল ম্যান্ডেট দিয়েছে জনগণ। অগ্রাধিকার ভিত্তিতে সেই ইশতেহার অনুযায়ী খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফসহ নানা বিষয়ে সদর উপজেলা প্রশাসনের সঙ্গে আজ আলোচনা হয়েছে। আমি বিশেষ করে লালমনিরহাটকে আলোকিত করতে চাই। শুক্রবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা করেন মন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

​সামাজিক অপরাধ নির্মূলের বিষয়ে কঠোর বার্তা দিয়ে ত্রাণমন্ত্রী বলেন, মাদক, ক্যাসিনো, বাল্যবিবাহ ও যৌতুকের মতো সামাজিক অপরাধের বিষয়ে আমরা প্রশাসনকে কিছু সুস্পষ্ট মেসেজ দিয়েছি। তাদের ১৮০ দিনের কিছু কর্মসূচি দিয়েছিলাম, আজ সেগুলোর ফলোআপ করলাম। সামনে আবারও বসে কাজের কতটুকু অগ্রগতি হলো তা মূল্যায়ন করা হবে। ​সরকারি কর্মকর্তাদের সঠিক সময়ে অফিসে উপস্থিত থাকার বিষয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি সকাল ৯টায় অফিসে বসতে পারেন, তবে উপজেলা ও জেলার কর্মকর্তারা কেন পারবেন না? কেউ যদি অফিসে আসতে গড়িমসি করেন এবং আমাদের কাছে এমন সুনির্দিষ্ট তথ্য থাকে, তবে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

​পূর্বঘোষিত শিডিউল অনুযায়ী লালমনিরহাট বিমানবন্দর পরিদর্শনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই বিমানবন্দর সম্পর্কে বিস্তারিত বলতে পারবে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়। আমি শুধু এর বর্তমান অবস্থা দেখতে যাব। বিমানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, আমি তাকে এখানে আসার আহ্বান জানিয়েছি। হয়তো শিগগিরই তিনি এই জেলায় আসবেন। বিমানবন্দর চালু করা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, আমরা সেটি বাস্তবায়নেই কাজ করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )