1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে অল ইন ওয়ান সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

সৈয়দপুরে অল ইন ওয়ান সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৮১ জন দেখেছেন

পবিত্র রমজান উপলক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে অল ইন ওয়ান ’৮৯ নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল নয়টায় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ খেলার মাঠে এক হাজার মানুষের মধ্যে ওই খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে অল ইন ওয়ান ’৮৯ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সভাপতি ব্যবসায়ী মো. এজাজ আহমেদ সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন।

অল ইনওয়ান ’৮৯ সংগঠন এর সাবেক আহ্বায়ক ব্যাংকার জিএম কামরুল হাসান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের অন্যতম সদস্য ডা. মো. আবু সাঈদ টিটু, রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অল-ইন ওয়ান ’৮৯ সংগঠনের কার্যকরী কমিটির সহ-সভাপতি মো. হাফিজুর রহমান খান, সাধারণ সম্পাদক হারুন অব রশিদ (হারুন), কোষাধ্যক্ষ আরমান হোসেন (বাদশা), দপ্তর সম্পাদক মো. সেকেন্দার আলী, সদস্য মো. মিজানুর রহমান (বাবু), মো. নুরুল ইসলাম (ডলার), আব্দুস সালাম, মোছা. কহিনুর (রেশমা) উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সদস্যদের মধ্যে মো. রাশেদ উল আলম মানিক, ফিরোজ আলম, এ্যাডভোকেট সুজা উদ- দ্দৌল্লা সুজা, রোকসানা পারভীন, আশিকুর রহমান, মোস্তাফিজুর রহমান, মতিউর রহমান মতি, আমিনুল ইসলাম মন্ডল, মোছা. রোজী, সুজাবত আলী সুজা, শাহিন হোসেন, মোছা. সেলিনা বেগম, নাহিদ রেশমা, ডা. আলতাফ হোসেন, উপস্থিত থেকে সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন।

অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলার ও এর আশেপাশে এলাকার এক হাজার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ওই খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে চাল ১০ কেজি, তেল এক লিটার, মশুর ডাল, চিনি, সেমাই এবং নগদ দুই শত করে টাকা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, অল ইন ওয়ান ’৮৯ হচ্ছে মূলতঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ১৯৮৯ইং ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনটি যাত্রার শুরু থেকে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের সহায়তা নানা রকম কর্মসূচি পালন করে আসছে। এ সবের মধ্যে হচ্ছে, অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ,শীতবস্ত্র, এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ, অসুস্থ মানুষের চিকিৎসায় আর্থিক সহায়তা, রমজানে সুবিধা বঞ্চিতদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ প্রভৃতি উল্লেখযোগ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )