1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
প্রেসক্লাব রাজারহাটের আয়োজনে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

প্রেসক্লাব রাজারহাটের আয়োজনে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৯২ জন দেখেছেন
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাটে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে প্রেসক্লাব রাজারহাট।শনিবার ( ১৪ মার্চ) সন্ধ্যায় প্রেসক্লাব রাজারহাট কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এ সময় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে আত্মশুদ্ধি ও মানবিকতার চর্চা মানুষকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাই সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি।

ইফতার মাহফিলে প্রেসক্লাব রাজারহাটের সভাপতি মো. আব্দুল কুদ্দুস,  সহ- সভাপতি আমিনুল ইসলাম, এম. আজিজুল হক, সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত যুগ্ন-সাধারণ সম্পাদক ইমতিয়াজুল ইসলাম লাভলু,  সাংগঠনিক সম্পাদক  আসাদুর রহমান শিমু সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে এবং বিশ্ব মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার শেষে উপস্থিত সবাই পারস্পরিক কুশল বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )